![]() |
| জ্যাকুলিন গ্যালান্ট |
নিরাপত্তা ঘাটতির কথা জেনেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ মাথায়
নিয়ে বেলজিয়ামের পরিবহনমন্ত্রী জ্যাকুলিন গ্যালান্ট গতকাল শুক্রবার পদত্যাগ
করেছেন। ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর এবং সেখানকার একটি মেট্রোরেল
স্টেশনে গত ২২ মার্চের সন্ত্রাসী হামলার পর অভিযোগ ওঠে, গত বছর ইউরোপীয়
ইউনিয়নের তদন্ত দল বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতির কথা উল্লেখ করে বেলজিয়াম
সরকারকে প্রতিবেদন দিয়েছিল। জ্যাকুলিন ওই প্রতিবেদন দেখেননি বলে তখন দাবি
করেন। বিবিসি

No comments:
Post a Comment