মোবাইল
ফোনে সরকারি যেসব বার্তা (মেসেজ) পাঠানো হয়, সেগুলো ইংরেজি হরফে লেখা হয়,
যদিও তার ভাষা বাংলা। এতে এগুলো পড়া কঠিন হয়, ফলে মানুষ এগুলো বেশির ভাগ
সময় না পড়েই চলে যায়! যেমন, চলচ্চিত্র দিবসের মেসেজটির ছিল এ রকম 3 April
Jatio Cholochitro Dibos. Cholochitro howk nirmol binodon abong sustho
manosikata bikaser madhyam. বেশির ভাগ মানুষই এই শব্দগুলো সঠিকভাবে
উচ্চারণ করতে পারবে না। যার কারণে তারা এগুলো না পড়েই ডিলিট করে দেবে। ফলে
সচেতনতা সৃষ্টির বদলে দেখা যাবে, মানুষ পরের মেসেজগুলোও পড়ার প্রতি একধরনের
অনীহা বোধ করবে! এখনকার বেশির ভাগ মোবাইল সেটই বাংলা ফন্ট সাপোর্ট করে।
তাই মেসেজের এই ধারা এখন পরিবর্তনের সময় হয়েছে। বাংলা ভাষায় এই বার্তা
পাঠানো হলে এর গ্রহণযোগ্যতা ও প্রচার কার্যকর হবে বলে আশা করি। বিষয়টির
দিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আশা করছি। সাঈদ চৌধুরী,
গাজীপুর।
Tuesday, April 5, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment