চট্টগ্রামের
বায়েজিদ থানা এলাকায় এক তরুণী পোশাকশ্রমিককে
গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে
নগরের উত্তর কূলগাঁও এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার
হওয়া যুবকেরা হলেন ওসমান গনি (২২) ও নেজাম উদ্দিন (২৫)। তাঁরা উত্তর
কূলগাঁও এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, বায়েজিদ থানার বালুছড়া এলাকার
পোশাক তৈরির একটি কারখানার এক তরুণী শ্রমিক গত শনিবার রাতে গণধর্ষণের শিকার
হন। অভিযোগের বরাত দিয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মহসিন
বলেন, ঘটনার দিন রাতের পালার কাজ শেষে তরুণীসহ ছয় নারী শ্রমিককে বাড়ি
পৌঁছে দেওয়ার কথা বলেন সহকর্মী ওসমান। অন্যদের পৌঁছে দেওয়ার পর ওই তরুণীকে
নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দেন তিনি। পথে স্থানীয় কয়েকজন বখাটে তাঁদের
পথরোধ করে। তরুণীকে বখাটেদের হাতে তুলে দেন ওসমান। পরে চারজন মিলে তরুণীকে
গণধর্ষণ করে। তরুণীকে গণধর্ষণের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন ওসমান।
তিনি তরুণীকে বিয়ে করবেন বলেও আশ্বাস দেন। গতকাল ঘটনাটি এলাকায় জানাজানি
হয়। এরপর তরুণী থানায় গিয়ে মামলা করেন।
মামলায় ওসমানকে গণধর্ষণের সহযোগী এবং অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ওসমান ও নেজামকে গ্রেপ্তার
করে পুলিশ। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment