Wednesday, April 6, 2016

বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভা আজ

রিজার্ভ চুরির ঘটনায় গভর্নর ও ডেপুটি গভর্নর পরিবর্তনের পর আজ প্রথম বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। নতুন গভর্নর ও ২ পরিচালকের প্রথম পর্ষদ সভা এটি। রিজার্ভ চুরির পর প্রথম পর্ষদ সভা হওয়ায় বিষয়টি সভায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, জামালউদ্দিন আহমেদ ও রুশিদান ইসলাম রহমান। এ ছাড়া পদাধিকারবলে ডেপুটি গভর্নর-১ আবু হেনা মোহা. রাজী হাসান উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে নয়জন পরিচালকের মধ্যে বর্তমানে দুটি পদ শূন্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, পর্ষদ সভার আলোচ্যসূচিতে নতুন ডেপুটি গভর্নর যোগদান, ডেপুটি গভর্নর পদ শূন্য—এসব বিষয় রাখা হয়েছে। তবে বিবিধ আলোচনায় রিজার্ভ চুরির বিস্তারিত তুলে ধরা হবে পর্ষদে। এ ছাড়া অর্থ উদ্ধারে অগ্রগতির সবশেষ প্রতিবেদন তুলে ধরা হবে পর্ষদে।

No comments:

Post a Comment