এশিয়ান
ট্যুরের বসুন্ধরা বাংলাদেশ ওপেনে হতাশ করেছিলেন সিদ্দিকুর রহমান। এবার
বিটিআই ওপেন জিতে কি সেই হতাশা দূর করতে পারবেন বাংলাদেশের গলফার?
কুর্মিটোলা গলফ ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে ভারতের সুজ্জন সিংয়ের সঙ্গে
যৌথভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম
খেলেছেন সিদ্দিকুর ও সুজ্জন। কাল বগিহীন তৃতীয় রাউন্ডে ৬টি বার্ডি করেছেন
সিদ্দিকুর। সুজ্জন খেলেছেন ৮টি বার্ডি ও ১ বগি। পারের চেয়ে ১২ ও ১০ শট কম
খেলে তৃতীয় ও চতুর্থ স্থানে ভারতের উদয়ন মানে ও দীপিন্দর সিং কুল্লার।
পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের অন্য দুই
গলফার দুলাল হোসেন ও সজীব আলী।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment