![]() |
| সালেহউদ্দিন আহমেদ |
দেশে-বিদেশে
এখন ব্যাপক আলোচিত ঘটনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি। এর আগে
ব্যাংক খাতে আরও বেশ কিছু অনিয়ম ঘটেছে। এসব ঘটনায় ব্যাংক খাতের ওপর একধরনের
নেতিবাচক ধারণাও তৈরি হয়েছে। রিজার্ভের চুরি যাওয়া অর্থ আদৌ ফেরত পাওয়া
যাবে কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকার
অনিয়ম করেও ধরাছোঁয়ার বাইরে থাকার নজির তৈরি হয়েছে। এ অবস্থায় করণীয় কী? তা
নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও
বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালেহউদ্দিন আহমেদ। সাক্ষাৎকারটি
নিয়েছেন সুজয় মহাজন প্রথম আলো: ব্যাংক খাতে সাম্প্রতিক সময়ের কেলেঙ্কারির
ঘটনাগুলো নিয়ে আপনার কী মতামত? সালেহউদ্দিন আহমেদ: ব্যাংক খাতে কয়েক বছর
ধরে বেশ কিছু কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। কিছু কেলেঙ্কারি ঘটেছে
তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে আর কিছু ঘটনা সরকারি-বেসরকারি ব্যাংকের ভেতরে
অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের। সরকারি-বেসরকারি ব্যাংকে
কেলেঙ্কারির যেসব ঘটনা ঘটেছে, সেগুলো হয়েছে মূলত ব্যবস্থাপনা ও তদারকি
দুর্বলতা এবং সুশাসনের অভাবে। এ ক্ষেত্রে আমি বলব বাংলাদেশ ব্যাংকের যে
কঠোর অবস্থান গ্রহণের দরকার ছিল, সেটি হয়নি। এ ছাড়া অর্থ আত্মসাতের
কেলেঙ্কারির পুনরাবৃত্তির জন্য দায়ী–দোষীদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি না
হওয়া। একটি কেলেঙ্কারির পর দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় যে ধরনের
দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা প্রয়োজন ছিল, সেটি করা সম্ভব হয়নি। ফলে একটির
পর আরেকটির পুনরাবৃত্তি ঘটেছে। আর তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে যেসব
কেলেঙ্কারি ঘটেছে, সেখানে আমি বলব প্রযুক্তির খারাপ প্রভাব কী হতে পারে সে
বিষয়ে আমরা সম্যকভাবে অবগত ছিলাম না। যার কারণে প্রযুক্তির অনেক দুর্বলতা
ছিল। সেটিকেই কাজে লাগানো হয়েছে।

No comments:
Post a Comment