![]() |
| ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনে ৫৩ আসনে ভোট নেওয়া শুরু হয়েছে |
কিছু
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনে ৫৩
আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটার দিকে ভোট গ্রহণ শুরু
হয়। আজ শনিবার মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে। ভোটকে
নির্বিঘ্ন করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে। দক্ষিণ কলকাতায় ১০টি,
দক্ষিণ ২৪ পরগনার ২৫টি ও হুগলি জেলায় ১৮টি আসনে আজ ভোট হচ্ছে। লড়ছেন ৩৪৯
জন প্রার্থী। ভোট শান্তিপূর্ণ করতে ৬৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আধা
জওয়ান ও ২৬ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা জারি
করা হয়েছে। সকালে সরকারি দলের ছত্রচ্ছায়ায় বেশ কিছু ভোটকেন্দ্রে বিরোধী
দলের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। এজেন্টকে মারধরও করা হয়। ভাঙর,
চেতলা, হরিপাল, সোনারপুর, খানাকুল, ক্যানিংয়ে বিরোধী এজেন্টকে ঢুকতে বাধা
এবং এজেন্টদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মেটিয়াব্রুজের একটি গুদাম
থেকে ৩০টি মোটরসাইকেল উদ্ধার করে গুদামঘরটি তালা মেরে দিয়েছে পুলিশ। এলাকায়
সন্ত্রাস সৃষ্টি করতে সেখানে মোটরসাইকেল জড়ো করা হয়। গতকাল শুক্রবার রাতে
ভবানীপুর ও বালিগঞ্জ এলাকার দুটি ক্লাব থেকে পুলিশ ২৪টি তাজা বোমা উদ্ধার
করেছে। মমতার কার্টুনকাণ্ডে নিগৃহীত হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
অম্বিকেশ মহাপাত্র এবার নির্দল প্রার্থী হিসেবে বেহালা পূর্ব কেন্দ্র থেকে
লড়ছেন। তাঁরই বাসভবনে গিয়ে সরকারি দলের দুষ্কৃতকারীরা তাঁর স্ত্রী, ছেলে ও
মেয়েকে অপদস্থ করার হুমকি দিয়ে এসেছে। সারদা মামলায় অভিযুক্ত হয়ে
কারাবন্দী মদন মিত্র যাতে এলাকার মানুষকে ভোটের দিন প্রভাবিত করতে না
পারেন, এ জন্য নির্বাচন কমিশন পিজি হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্রের
টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। মদন মিত্রকে নজরবন্দী করে রাখা
হয়েছে।
আজ যাঁদের কঠিন পরীক্ষা
আজ শুধু মমতা নয়, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, যাদবপুর ও কলকাতা বন্দর আসনের গুরুত্বপূর্ণ (ভিআইপি) প্রার্থীদের কঠিন পরীক্ষা হবে। তাঁদের মধ্যে ভবানীপুরে মমতার বিরুদ্ধে কংগ্রেসের দীপা দাসমুন্সি ও বিজেপির নেতাজির নাতি চন্দ্র কুমার বোস রয়েছেন। বালিগঞ্জ আসনে তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের পোড়খাওয়া নেত্রী কৃষ্ণা দেবনাথ আছেন। বেহালা পূর্বের তৃণমূলের প্রার্থী কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী কাটুর্নকাণ্ডে মমতার হাতে নিগৃহীত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র রয়েছেন। অম্বিকেশ মহাপাত্রকে সমর্থন জানিয়েছে কংগ্রেস-বামজোট। এ ছাড়া বেহালা পশ্চিম আসনে লড়ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী তরুণ নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় আছেন। রাসবিহারীতে লড়ছেন প্রবীণ তৃণমূল নেতা ও বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক বা চিফ হুইপ শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রয়েছেন বাম-কংগ্রেস জোটের আশুতোষ চট্টোপাধ্যায়। টালিগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে লড়ছেন সিপিএমের মধুজা সেনরায়। যাদবপুরে লড়ছেন তৃণমূলের মন্ত্রী মণীশ গুপ্ত। তাঁর প্রতিদ্বন্দ্বী বাম দলের সুজন চক্রবর্তী। আর কলকাতা বন্দর আসনে লড়ছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। লড়ছেন কংগ্রেসের রাকেশ সিংয়ের সঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার ভাগ্যপরীক্ষা হবে রায়দীঘি আসনে তৃণমূলের চিত্রতারকা দেবশ্রী রায়, বাম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়, সোনারপুর উত্তরে বিশিষ্ট ক্রীড়াবিদ বাম প্রার্থী জ্যোতির্ময়ী শিকদার, কাকদ্বীপে বিদায়ী মন্ত্রী মন্টুরাম পাখিরা, বাসন্তীতে সাবেক মন্ত্রী ও বাম প্রার্থী সুভাষ নস্কর, তৃণমূলের গোবিন্দ নস্কর, বারুইপুর পশ্চিম আসনে তৃণমূল প্রার্থী ও রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ভাঙরে তৃণমূল প্রার্থী আ. রেজ্জাক মোল্লা এবং কসবায় বিদায়ী মন্ত্রী জাভেদ খান। হুগলিতে চন্দননগর আসনে বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন, হরিপাল আসনে তৃণমূলের বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না, সিঙ্গুরে তৃণমূলের বিদায়ী মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও সিপিএমের রবীন মণ্ডল, তারকেশ্বরে তৃণমূলের বিদায়ী মন্ত্রী রচপাল সিং প্রমুখের ভাগ্যপরীক্ষা হবে আজ।

No comments:
Post a Comment