![]() |
| আবু হেনা রনি |
‘মীরাক্কেল
আক্কেল চ্যালেঞ্জার-ছয়’-এর বিজয়ী হয়েছিলেন বাংলাদেশের ছেলে আবু হেনা রনি।
তার পর থেকে দেশের টিভি চ্যানেলগুলোর বেশ কয়েকটি কমেডি অনুষ্ঠানের
উপস্থাপনা করেছেন তিনি। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি
অনুষ্ঠান। আবু হেনা রনি এবার উপস্থাপনা করবেন ‘নেট ফান’ নামে একটি
অনুষ্ঠান। বৈশাখী টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত হয়েছে এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস আলী সোহেল। অনুষ্ঠানটি নিয়ে আবু হেনা রনি
বলেছেন, ‘বর্তমান বিশ্বে ইউটিউবসহ আরও নানা ধরনের ওয়েবসাইটে বিভিন্ন
কনটেন্ট রয়েছে, যাতে মানুষের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষণীয় অনেক বিষয়ও আছে।
যেমন ফানি ভিডিও, শর্টফিল্ম, সোশ্যাল এক্সপেরিমেন্টাল, মিউজিক কনটেন্ট,
হাউ টু বিল্ড, হাউ টু ইউজ, হোম মেড ফান, অ্যামেজিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড,
স্ট্রিট ফান, স্ট্রিট ড্যান্স, সার্কাস, ম্যাজিক, স্টুপিড অব সায়েন্স,
সিক্রেট রিভিল, অ্যামেজিং প্লেস অব দ্য ওয়ার্ল্ড, ইনক্রিডিব্যল পিপল অব দ্য
অব ওয়ার্ল্ড, গেমসসহ আরও নানাবিধ কনটেন্ট, যা নেট থেকে দেখানো হবে এই
অনুষ্ঠানে।’ এখানেই শেষ নয়, বাংলাদেশের ছেলেমেয়েদের বেশ কিছু ফানি ভিডিও
দেখানো হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির প্রযোজক এস আলী সোহেল জানিয়েছেন,
‘নেট ফান’ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ৮টায়।

No comments:
Post a Comment