![]() |
| শ্রদ্ধা কাপুর |
অভিনয়ের
প্রয়োজনে কত কিছুই না শিখতে হয় তারকাদের। সালমান খানকে যেমন ‘সুলতান’ ছবির
জন্য কুস্তি শিখতে হয়েছে আবার কঙ্গনা রনৌতকে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে
হয়েছে ‘রেঙ্গুন’ ছবির জন্য। আগে থেকে জানা থাকলে অবশ্য একটু সুবিধাই হয়।
যে সুবিধাটি পাচ্ছেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সনদপ্রাপ্ত ডুবুরি
এই ‘আশিকি দুই’ তারকা। শ্রদ্ধার পরবর্তী ‘বাঘী’ ছবিতে পানির নিচের একটি
দৃশ্য আছে। আগে থেকেই ডাইভিংয়ে পটু বলে কোনো বেগ পেতে হচ্ছে না শ্রদ্ধাকে।
বরং এ ছবিতে তাঁর সহশিল্পী টাইগার শ্রফকেও ডুবসাঁতার শেখাচ্ছেন তিনি।
যেহেতু শ্রদ্ধা কাপুর নিজে দক্ষ একজন ডুবুরি, তাই এ কাজে সহশিল্পীকে বেশ
ভালোভাবেই সাহায্য করতে পারছেন তিনি। অবশ্য এই অভিজ্ঞতা শ্রদ্ধা কাপুরের
জন্য নতুন কিছু নয়। এর আগেও ‘এক ভিলেন’ ছবিতে একটি গানের কিছু দৃশ্য পানির
নিচে ধারণ করা হয়েছিল। সেবারও সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রাকে ডাইভিং শিখতে
সহায়তা করেছিলেন শ্রদ্ধা। এদিকে শ্রদ্ধার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,
‘রোমাঞ্চ খুব ভালোবাসে শ্রদ্ধা। প্রায়ই সে মালদ্বীপ, মরিশাস ও থাইল্যান্ডে
পাড়ি জমায় শুধু ডাইভিংয়ের জন্যই। কারণ সেখানে গিয়ে সে তাঁর ডাইভিংয়ের প্রতি
গভীর আসক্তি মেটাতে পারে।

No comments:
Post a Comment