Sunday, April 3, 2016

জনমত সমীক্ষা: বামের আসন বাড়ছে, কমছে তৃণমূলের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের আসনসংখ্যা কমবে। তবে তারাই ক্ষমতায় আসবে। ‘টাইমস নাউ’ এবং ‘সি’ ভোটারের এক জনমত সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে আসন বাড়বে বাম দলের। আজ শনিবার কলকাতার দৈনিক ‘এই সময়’ ওই জনমত জরিপের ফল প্রকাশ করে।জরিপের ফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৬০টি। গত নির্বাচনে দলটি পেয়েছিল ১৮৪ আসন। বাম দল পেতে পারে ১০৬টি আসন। গত নির্বাচনে বাম দল পেয়েছিল ৬০টি আসন। কংগ্রেসের আসন কমতে পারে। এবার দলটি পেতে পারে ২১ আসন। গতবার পেয়েছিল ৪২ আসন। গতবার বিজেপি কোনো আসন না পেলেও এবার দলটি চারটি আসন পেতে পারে বলে সমীক্ষায় বলা হয়েছে। পাশাপাশি আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৫৩টি, বিজেপি জোট পেতে পারে ৫৫টি আর এআইইউডিফ পেতে পারে ১২টি আসন। কেরালার ১৪০টি আসনের মধ্যে বাম নেতৃত্বাধীন এলডিএফ পেতে পারে ৮৬টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ৫৩টি আসন। তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে জয়ললিতার এডিএম ১৩০টি, ডিএমকে ৭০টি এবং বিজেপির কোনো আসন না পাওয়ার সম্ভাবনা। সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে মমতা এবং তামিলনাড়ুতে জয়ললিতা ক্ষমতায় থাকছেন। তবে কেরালা এবং আসামে ক্ষমতার পরিবর্তন হতে পারে।

No comments:

Post a Comment