Monday, April 18, 2016

বাংলাদেশ ল্যাম্পস ২০% লভ্যাংশ দেবে

ঢাকায় গুলশানের ইমানুয়্যালস ব্যাংকুয়েট হলে গত শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ
ল্যাম্পস লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালক
(বাঁ থেকে) সিমিন হোসেন, আরশাদ ওয়ালিউর রহমান, শামসুর রহমান,
রোকিয়া আফজাল রহমান, চেয়ারম্যান শাহনাজ রহমান, পরিচালক লতিফুর
রহমান, ওবায়দুর রহমান খান, আতিকুর রহমান ও আনিস-উজ-জামান
খান এবং প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক উপস্থিত ছিলেন
ট্রান্সটেক বাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ২০১৫ সালের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর গুলশান-১-এর ইমানুয়্যালস ব্যাংকুয়েট হলে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান শাহনাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক লতিফুর রহমান, আতিকুর রহমান, শামসুর রহমান, ওবায়দুর রহমান খান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসেন, রোকিয়া আফজাল রহমান ও আনিস-উজ-জামান খান এবং প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান অর্থ কর্মকর্তা এ কে এম মঈনউদ্দিন ও কোম্পানি সচিব মোহাম্মদ রুহান মিঞা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ২০১৫ সালের বার্ষিক বিবরণী ও হিসাব অনুমোদিত হয়।

No comments:

Post a Comment