Monday, April 18, 2016

বাঘের জন্য ‘ভ্রাম্যমাণ বোমা’!

সংবাদ: সুন্দরবনের ভেতর দিয়ে চলাচলকারী কয়লা, ছাই, সার ও তেলবাহী একেকটি জাহাজ বাঘের জন্য ‘ভ্রাম্যমাণ বোমা’ (মোবাইল বম্ব)! এগুলো চলাচলের কারণে বাঘের নদী পারাপার বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বাঘের প্রকরণ (জিনগত বৈশিষ্ট্য) কমে গিয়ে অস্তিত্বের লড়াইয়ে বাঘ দুর্বল হয়ে পড়ছে। ফলে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাণী বেঙ্গল টাইগারের অস্তিত্ব পরোক্ষভাবে হুমকির মুখে পড়ছে। বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারণে সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল বাড়বে। সেটাও একইভাবে বাঘের জিনগত বৈশিষ্ট্যে নেতিবাচক প্রভাব ফেলবে।
আনওয়ার হক
আমাদের বাংলাদেশিদের যত গর্জে তত বর্ষে না। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট খেলা হলে বাঘের জন্য গর্বে আকাশ-বাতাস কাঁপিয়ে ফেলি। কিন্তু বাস্তবে বাঘ বাঁচানোর কোনো ইচ্ছাই নেই।
সুমন কুমার ধর
প্রকৃতি ধ্বংস করে নগরায়ণ কখনো মঙ্গলজনক কিছু হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, প্রকৃতির বৈচিত্র্য বজায় রেখে নগরায়ণ করুন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ আজ কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। এমতাবস্থায় এ রকম প্রকল্প দেশের উন্নয়ন সাধন করলেও তা প্রকৃতির মাঝে বিরূপ প্রভাব ফেলবে।
হাসান রাজা
এই সব ঝুঁকি ও সমস্যার কথা আমাদের খানসাহেবরা এবং তাঁদের মোসাহেবরা আদৌ চিন্তা করেন কি? কারণ, তাঁদের কথাবার্তা ও সিদ্ধান্তের মধ্যে অসংগতি অনেক। সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য এবং সম্পদ, যা আমাদের প্রকৃতি হাজার হাজার বছর ধরে লালন করে এসেছে। এটা রক্ষা করা আমাদের কর্তব্য। ব্যবসায়ীদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে। এই সত্য তাদের বুঝতে হবে।
মাহফুজা বুলবুল
আমাদের এত গৌরবের সুন্দরবন আর তার বেঙ্গল টাইগার আজ বিপন্ন। আজ পর্যন্ত কোনো পরিবেশবিদ রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরিতে মত দেননি। বলেননি, এতে পরিবেশের ক্ষতি হবে না। তাহলে কার মতে আর কার স্বার্থে আমাদের দেশের গৌরব আজ বিপন্ন হওয়ার পথে?

No comments:

Post a Comment