২০
ওভারের ক্রিকেটের মেয়েদের বিশ্ব আসরটা মাত্র ১৮ বছর বয়সেই জিতে গেলেন
হেইলি ম্যাথুজ। ১৯ মার্চ ১৮তম জন্মদিনের কেক কাটা ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার
পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরিকে। অস্ট্রেলিয়ার হয়ে ২০১০
টি-টোয়েন্টি বিশ্বকাপটা পেরি জিতেছিলেন ১৯ বছর ১৯৪ দিন বয়সে। এই রেকর্ডে
ছেলেদের চেয়ে পিছিয়ে আছে মেয়েরা। সবচেয়ে কম বয়সে ছেলেদের টি-টোয়েন্টি
বিশ্বকাপ জিতেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ২০০৯ সালের ফাইনালের দিন
পাকিস্তানি পেসারের বয়স ছিল ১৭ বছর ৬৯ দিন। ৫০ ও ২০ ওভারের বিশ্ব আসর
মিলিয়েই সবচেয়ে কম বয়সে ফাইনাল জিতেছেন আমির।
Monday, April 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment