Tuesday, April 26, 2016

কনক দীক্ষিতের মুক্তির দাবি

নেপালের গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবাধিকারকর্মী কনক মানি দীক্ষিতকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতি তদন্ত কমিশন (সিআইএএ) গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে। কনক দীক্ষিত হিমাল মিডিয়ার প্রকাশক। এখান থেকে হিমাল সাউথ এশিয়া, নেপালি টাইমস এবং হিমাল খবর পত্রিকা প্রকাশিত হয়। কনক দীক্ষিতকে গ্রেপ্তারের প্রতিবাদে গত শনিবার যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ৪৫ জন বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মী বিবৃতি দেন। কনক মানি দীক্ষিত রাষ্ট্রীয় একটি পরিবহন সংস্থার চেয়ারম্যান। এই সংস্থায় দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিন বছর আগে সিআইএএর প্রধান হিসেবে লোকমান সিং কারকির নিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি। গ্রেপ্তারে এর প্রভাব থাকতে পারে।

No comments:

Post a Comment