‘অনারিং আওয়ার হিরো’ কার্যক্রমের আওতায়
তিনজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি (ক্রাউন
সিমেন্ট) লিমিটেড। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন লে. কর্নেল (অব.)
আবু ওসমান চৌধুরী, শিব নারায়ণ দাস ও গীতশ্রী চৌধুরী। গত বুধবার ক্রাউন
সিমেন্টের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও গিফট ভাউচার তুলে দেন
ক্রাউন সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ম্যানেজিং
ডিরেক্টর মো. খবির উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য দেন এমআই সিমেন্ট
ফ্যাক্টরির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলমগীর কবির ও মোল্লা মো.
মজনু এবং ডিরেক্টর মো. মিজানুর রহমান মোল্লা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment