তৈরি
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রপ্তানিকারকদের নতুন বাজার
সম্প্রসারণে নগদ সহায়তা পাওয়ার সনদ ও বিকল্প নগদ সহায়তা সনদের জন্য নতুন
চার্জ বা মাশুল নির্ধারণ করেছে। আজ থেকে নতুন চার্জ কার্যকর হবে। সংগঠনটি
গত সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির
সনদের নতুন চার্জ হচ্ছে রপ্তানি মূল্য ৫০ হাজার ডলার পর্যন্ত হলে ৪ হাজার
টাকা, ১ লাখ ডলার পর্যন্ত ৬ হাজার টাকা এবং ১ লাখ ডলারের বেশি হলে ১০ হাজার
টাকা। আর বিকল্প নগদ সহায়তা সনদের চার্জ ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার
টাকা করা হয়েছে। মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ ও বহির্বিশ্বে দেশের
ভাবমূর্তি পুনরুদ্ধারে বিজিএমইএর ব্যয় বৃদ্ধি পাওয়ায় চার্জ পুনর্নির্ধারণ
করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment