লিন্ডে
গ্রুপের প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে
একটি তরলীকৃত গ্যাস উৎপাদন প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। প্রকল্পটিতে
মোট বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ ইউরো বা বাংলাদেশের ১২০ কোটি টাকা। এ
প্রকল্পে ২০১৭ সালে উৎপাদন কার্যক্রম শুরু হবে। প্রতিদিন উৎপাদিত হবে
প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস। প্রকল্পটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস
প্রিঞ্জ। এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর
গাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিন্ডে এজির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা সঞ্জীব লাম্বা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment