![]() |
| হাইকোর্ট |
বাংলাদেশ
ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট
আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম
জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও
সাবেক গভর্নর—এই পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা
হয়েছে।| রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বাংলাদেশ ব্যাংকের
পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। গত ২২ মার্চ রিট আবেদনটি করেছিলেন
আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই।

No comments:
Post a Comment