Thursday, April 21, 2016

ইসিকে কঠোর হতে অনুরোধ আওয়ামী লীগের

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও সহিংসতা যাতে না ঘটে, সে ব্যবস্থা নিতে নির্বাচনকে কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে ইসিকে কঠোর ও সতর্ক থাকতে বলেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না নির্বাচনে অনিয়ম, সহিংসতা হোক। বিষয়টা আওয়ামী লীগের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে। কমিশনকে আওয়ামী লীগ কঠোর হতে বলেছে। সতর্ক থাকতে বলেছে। নির্বাচনের অনিয়ম ও সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে হানিফ বলেন, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ ইউনিয়নের ১৩ হাজারের বেশি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ৫০-৬০টি কেন্দ্রে ঝামেলা হয়েছে। এটা খুব বেশি কিছু নয়। বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। হানিফ অভিযোগ করেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। বিএনপি নির্বাচনে ভালো প্রার্থী দিচ্ছে না। নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। তারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করতে চাইছে।

No comments:

Post a Comment