Thursday, April 21, 2016

প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হতে হবে: শাহনেওয়াজ

মো. শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন। প্রধানমন্ত্রীর এ বার্তাকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ করতে যান। ক্ষমতাসীন দলের প্রতিনিধি দলটি চলে যাওয়ার পরেই নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও সহিংসতা যাতে না ঘটে, সে ব্যবস্থা নিতে নির্বাচনকে কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে ইসিকে কঠোর ও সতর্ক থাকতে বলেছে আওয়ামী লীগ।  মো. শাহনেওয়াজ বলেন, গত দুই ধাপের চেয়ে সামনের ধাপের নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। প্রধানমন্ত্রীর এ বার্তাকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমরা আওয়ামী লীগকে বলেছি, দলটি যেন স্থানীয় নেতাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সাহায্য করার নির্দেশ দেন। স্থানীয় নেতারা যেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সাহায্য করে। নির্বাচন কমিশন বলেন, আগের দুই ধাপ থেকে কমিশন যথেষ্ট শিক্ষা নিয়েছে। সামনের ধাপগুলোতে ভুল কম হবে। আশা করি সন্ত্রাস সহিংসতা হবে না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ২৩ এপ্রিল। এর আগের দুই ধাপের নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪১ জনের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment