Saturday, April 9, 2016

ক্লাসিকো জিতেই উজানযাত্রা রিয়ালের

এ যাত্রা ব্যর্থ রোনালদো, ভলফ্সবুর্গ গোলরক্ষক বেনালিওর বাধা
পেরোতে পারলেন না রিয়াল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের এ
ম্যাচটিই পরশু উতরাতে পারেনি রিয়াল, হেরে গেছে ২-০ গোলে
একে অঘটন তো বলতেই পারেন, চমক তো অবশ্যই। ভলফ্সবুর্গের মাঠ থেকে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হেরে ফিরে আসবে, সেটা কজন ভেবেছিলেন? রিয়াল কোচ জিনেদিন জিদান স্বীকার করেছেন, তিনি নিজেও এমনটা ভাবতে পারেননি। বুন্দেসলিগায় এবার তারা আছে ৮ নম্বরে, তার ওপর গত তিন ম্যাচে গোল করেছে মাত্র একটি—রিয়ালের বিপক্ষে ভলফ্সবুর্গের খুব বড় হুমকি হওয়ার কথা ছিল না। অথচ ২৫ মিনিটের মধ্যেই নিজেদের মাঠে তারা ২ গোলে এগিয়ে গেল! রিকার্দো রদ্রিগেজের পেনাল্টির পর ম্যাক্সিমিলিয়ান আরনল্ডের গোলে হকচকিত রিয়াল মাদ্রিদ। অনেক চেষ্টা করেও মহামূল্যবান ‘অ্যাওয়ে’ গোল বের করে নিতে পারেনি রিয়াল। বার্নাব্যুতে ফিরতি ম্যাচে একটা গোল খেলেই গোল দিতে হবে চারটি! জিদান জানেন, পাশার দান উল্টে গেছে। তাহলে কি ক্লাসিকোর ধকলটাই কাটিয়ে উঠতে পারেনি রিয়াল? জিদান প্রকারান্তরে সেটিই স্বীকার করে নিলেন, ‘আমি খুশি নই, বিশেষ করে প্রথমার্ধের পারফরম্যান্সে। আর শুরু থেকে আপনার খেলায় ওই তীব্রতা না থাকলে এটা হতে পারে। শনিবারের ম্যাচের একটা প্রভাবও থাকতে পারে, শারীরিকভাবে আমরা বেশ ভুগেছি।’ রক্ষণ একেবারেই ছন্নছাড়া ছিল, রোনালদো-বেলও নিজেদের হারিয়ে খুঁজেছেন। বেনজেমা চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। জিদান অবশ্য দোষ নিজের ঘাড়েই নিলেন, ‘খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত, আর এই হারের জন্য সব দায় আমার।’ এখন রোনালদোদের উদ্বুদ্ধ করছেন পরের লেগের জন্য, ‘আমাদের এখন বিশ্রাম নিয়ে পরের লেগের জন্য ভাবতে হবে। কারণ আমাদের ফলটা উল্টে দেওয়ার ক্ষমতা আছে।’ ইতিহাস অবশ্য জিদানকে আশা জোগাতে পারে, এর আগে তিনবার ইউরোপিয়ান কাপের প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল রিয়াল। ১৯৮০ সালে সেল্টিক ও ১৯৮৫ সালে ইন্টারের বিপক্ষে তারা ঘুরে দাঁড়িয়ে পৌঁছায় পরের পর্বে। জিদান রেফারিং নিয়ে কিছু বলেননি, তবে রিয়াল খেলোয়াড়েরা রেফারিং নিয়েই সরব। গ্যারেথ বেলের দাবি, বক্সের ভেতর তাঁকে ফেলে দেওয়া হয়েছিল। সার্জিও রামোস মনে করিয়ে দিয়েছেন, শুরুতেই রোনালদোর একটা গোল অফসাইডের অভিযোগে বাতিল করে দেওয়া হয়েছে। রিয়াল ডিফেন্ডারের দাবি, ‘রোনালদোর গোলটা হলে গল্পটা অন্য রকম হতে পারত। অথবা ওরা পেনাল্টিটা না পেলে আমরা কোনো অজুহাত খুঁজতাম না। কখনো রেফারিরা আপনার পাশে থাকবে, কিন্তু অনেক সময় থাকবে না। এ মুহূর্তে এ ব্যাপারটাই আমাদের পক্ষে নেই।’ এএফপি, ইএসপিএন। ৭৩৮ মিনিট পর চ্যাম্পিয়নস লিগে গোল খেলেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস
জিদানের অধীনে এই প্রথম প্রতিপক্ষের মাঠে গোলহীন রিয়ালএই মৌসুমে প্রথম গোলরক্ষক হিসেবে দুটি পেনাল্টি ঠেকিয়েছেন ম্যান সিটির জো হার্ট

No comments:

Post a Comment