ভারতের
পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন উড়ালসড়ক নির্মাণে গাফিলতির অভিযোগ এনে
শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলার
অর্জিতে হাইকোর্টের তত্ত্বাবধানে এই দুর্ঘটনার সিবিআই তদন্ত দাবি করা
হয়েছে। শুক্রবার এই উড়ালসড়কের নির্মাণের সঙ্গে যুক্ত ১০ জনকে আটক করেছে
পুলিশ। কলকাতার লালবাজারের পুলিশ হেডকোয়ার্টারে ডেকে নিয়ে তাদের
জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া কেএমডিএর প্রধান প্রকৌশলী ও নির্বাহী
প্রকৌশলীকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। সংবাদমাধ্যমের সূত্রে বলা হয়েছে,
উড়ালসড়ক নির্মাণ সংস্থার প্রধান কার্যালয় থেকে দুই কর্মকর্তাসহ আটজনকে
গ্রেপ্তার করেছে পুলিশ। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ
করেছেন, উড়াল সড়ক নির্মাণের জন্য সাব-কন্ট্রাক্ট পেয়েছিল এক তৃণমূল নেতার
ভাইপো।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment