ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কতটা স্বচ্ছ -তা নিয়ে প্রশ্ন তুলেছেন
প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার নিজের ভেরিফাইড পেজে তিনি এ সংক্রান্ত একটি
স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, একটা বিষয় আমি উত্থাপন
করতে চাই, সম্প্রতি চিলির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধানের
পদত্যাগ। বিদেশে সম্পদ লুকানোর বিষয়ে তার নাম এসেছিলো পানামা পেপার্সে। এখন
আমার প্রশ্ন হচ্ছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কতটা স্বচ্ছ এবং
অন্যদের দুর্নীতিগ্রস্থ বলার অধিকার তাদের কীভাবে থাকে? তিনি লিখেন,
সর্বোপরি, আমাদের দেশের সব সংসদ সদস্য এবং মন্ত্রীদের সম্পদের বিবরণ দিতে
হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিজেদেরটা দেয় না, তথাপিও
তারা তাদের দুর্নীতির পর্যবেক্ষক বলে দাবি করে। আমরা কী করে জানি যে,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্যরা দুর্নীতিগ্রস্থ নয়।
তাদের কোন লুকানো সম্পদ নেই এবং তারা তাদের সব ট্যাক্স পরিশোধ করেছে?
স্ট্যাটাসে তিনি আরও বলেন, টিআইবির যদি সাহস থাকে, তবে অন্যের দুর্নীতির
বিষয়ে মন্তব্য করার আগে তাদের স্বেচ্ছায় নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করা
উচিৎ। আমার সন্দেহ আছে যে তাদের সেই সাহস রয়েছে কিনা। তাই মনে হয় একটি আইন
থাকা প্রয়োজন। যে কেউ দুর্নীতির বিষয়ে পর্যবেক্ষক হতে চাইবে তাদের নিজেদের
সম্পদের বিবরণ দুর্নীতি দমন কমিশনে দাখিল করে নিতে হবে। ঠিক যেমন এমপিদের
করতে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের সম্পদের বিবরণ
প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা তাদের চিলি শাখার মতই দুর্নীতিগ্রস্থ
নয়।
Wednesday, April 13, 2016
জয়ের প্রশ্ন টিআইবি কতটা স্বচ্ছ
সূত্র ও লেখক @Source and Writer:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল,
মানবজমিন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment