Saturday, April 9, 2016

দীপিকার ভক্ত স্যামুয়েল

ইনস্টাগ্রামে দেওয়া স্যামুয়েল ও দীপিকার ছবি
হলিউডের এক ছবিতে অভিনয় করতে গিয়েই দারুণ সাড়া ফেলছেন দীপিকা পাড়ুকোন। প্রথমে ভিন ডিজেল, আর এবার স্যামুয়েল এল জ্যাকসন মুগ্ধ হলেন দীপিকায়। বলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করে স্যামুয়েলের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে তা বোঝা গেল। বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ। ছবিতে দীপিকাকে দেখা যাবে হলিউড অভিনেতা ভিন ডিজেলের প্রেমিকার চরিত্রে।  এই ছবিরই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাফটাজয়ী অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন।
দীপিকা পাড়ুকোন
কানাডার টরন্টো শহরে চলছে ছবির শুটিং। কাজের ফাঁকে দীপিকা গত বৃহস্পতিবার সন্ধ্যা কাটালেন স্যামুয়েলের সঙ্গে। সেই এক সন্ধ্যাতেই দীপিকার গুণমুগ্ধ হয়ে ওঠেন অ্যাভেঞ্জার্স ছবির ‘নিক ফিউরি’। সেই সাক্ষাৎ শেষে তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাতে লেখেন, ‘দেখা হয়ে গেল অপরূপ দীপিকা পাড়ুকোনের সঙ্গে। সত্যিই তাঁর জুড়ি নেই!’ দীপিকাও এত প্রশংসা শুনে চুপ থাকতে পারেননি। তিনিও টুইট করেন স্যামুয়েলকে ধন্যবাদ জানিয়ে। লেখেন, ‘এতটা বিনয়ের জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করতে পারা দারুণ আনন্দের।’ ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ মুক্তি পাবে ২০১৭ সালে। ছবিটি পরিচালনা করছেন ডি জে কারুসো।

No comments:

Post a Comment