পানামা
পেপারস কেলেঙ্কারির ঘটনায় মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে মোসাক ফনসেকার এক
কার্যালয়ে তল্লাশি চালিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির অ্যাটর্নি
জেনারেলের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তল্লাশি চলাকালে এল সালভাদরের মোসাক ফনসেকার ওই শাখা থেকে বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
এল সালভাদরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই প্রতিষ্ঠান থেকে মোসাক ফনসেকার সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছিল একদিন আগেই। ওই কোম্পানির লোকজন সেখান থেকে পাততাড়ি গুটিয়ে নেয়ারও পরিকল্পনা করেছিল। এর আগেই সেখানে তল্লাশি চালালো এল সালভাদর কর্তৃপক্ষ। অ্যাটর্নি জেনারেল ডগলাস মেলেন্তেজ নিজে উপস্থিত থেকে ওই তল্লাশি পর্যবেক্ষণ করেন।
মোসাক ফনসেকার এল ভাদরের এই শাখাটি থেকেও সারা বিশ্বের ক্লায়েন্টেদের বিভিন্ন আর্থিক কাজ কারবার তদারকি করা হত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের টুইটারে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এল সালভাদরের স্থানীয় নিউজ ওয়েবসাইট ‘এল ফারো রিপোর্টেড’ বলছে, দেশটির নাগরিকেরা কর্তৃপক্ষকে না জানিয়েই মোসাক ফনসেকাকে ব্যবহার করে গোপনে সম্পদ ক্রয় করতো। তবে ওই প্রতিষ্ঠানটি বলছে, তারা কোনো ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল না।
সম্প্রতি পানামার ওই ল ফার্মের ১ কোটি ১০ লাখ নথি ফাঁস হয়ে যাওয়ার পর এল সালভাদরের মোসাক ফনসেকার ওই কার্যালয়ে অভিযান চালান হল। ওই নথি ফাঁসের ঘটনায় বিশ্বে জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, খেলোয়ার ও চিত্রতারকাদের কর ফাঁকি আর অর্থ পাচারের দুর্নীতি সামনে এসে পড়ায় বিব্রত সরকারগুলো।

No comments:
Post a Comment