Monday, April 4, 2016

ধাওয়ানের ক্ষমাপ্রার্থনা

ধাওয়ান
বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং শক্তি নিয়ে কত কথা হলো! অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে কী হলো? এক বিরাট কোহলি ছাড়া আর সব ব্যাটসম্যানই বলতে গেলে ব্যর্থ। দায়টা ভারতের কোনো ব্যাটসম্যানই হয়তো এড়াতে পারবেন না। তবে সবার আগে এ নিয়ে ক্ষমা চেয়ে নিলেন শিখর ধাওয়ান। টুর্নামেন্টজুড়েই বাঁহাতি ওপেনার ছিলেন ব্যর্থ, সুপার টেনের চার ম্যাচে সাকল্যে করেছেন ৪৩ রান। সেমিফাইনালে তো বাদই পড়ে গেলেন দল থেকে। নিজের রানখরায় অনুতপ্ত ধাওয়ান, ঘোষণা দিলেন আরও পরিণত হয়ে ফিরে আসার। ৩০ বছর বয়সী ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, ‘ঘাটতি আমার মধ্যেই হয়তো ছিল, যেমন চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি।’

No comments:

Post a Comment