সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলায় ধানের একটি চাতালে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার পাঙ্গাসী
ইউনিয়নের রামেশ্বরগাঁতী গ্রামে নূরুল ইসলামের চাতালে এ ঘটনা ঘটে। নিহত দুজন
হলেন স্থানীয় নছিম উদ্দিন শেখের ছেলে ইদ্রিস আলী (২০) ও আলতাব হোসেনের
ছেলে নাসির উদ্দিন (২০)। তাঁরা ঘটনাস্থলে নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার
করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার
সার্ভিস জানায়, ওই চাতালে ৮-১০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বয়লার
বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। এরপর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করে। খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। রায়গঞ্জ ফায়ার
সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার
করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রায়গঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, নিহত
ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে লাশের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া
হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment