![]() |
| নাহিদ কবির ও মাহিদুল ইসলাম |
রবীন্দ্রসংগীত
ও কবিতা নিয়ে কাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে থাকছে একটি ভিন্ন রকম
অনুষ্ঠান ‘গান কবিতার ছায়াতলে’। সন্ধ্যা ছয়টায় জাদুঘরের কবি সুফিয়া
কামাল মিলনায়তনে গান করবেন প্রবাসী রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির। এ
ছাড়া আবৃত্তি করবেন বাচিকশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নাহিদ
কবিরের গানের অ্যালবাম ‘প্রভু তোমা লাগি আঁখি জাগে’-এর মোড়ক খোলা হবে।
‘সুরের মেলা’ থেকে প্রকাশিত নাহিদের নতুন অ্যালবাম সম্পর্কে তিনি বলেন,
‘এটি আমার তৃতীয় অ্যালবাম। এতে রবীন্দ্রনাথের পূজা, প্রেম ও প্রকৃতি
পর্বের গান রয়েছে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ব্যারিস্টার এম
আমীর-উল-ইসলাম, করুণাময় গোস্বামী। অনুষ্ঠানটির আয়োজন করেছে সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।

No comments:
Post a Comment