![]() |
| শি জিনপিং |
চীনের
প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশটির যৌথ বাহিনীর যুদ্ধ কমান্ড কেন্দ্রের
‘কমান্ডার ইন চিফ’ নামের একটি নতুন উপাধি দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয়
বার্তা সংস্থা সিনহুয়া ও রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে এ কথা
বলা হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, জিনপিং সামরিক বাহিনীর ওপর ক্ষমতা
সুসংহত করতে চাইছেন। গতকাল বুধবার কমান্ড কেন্দ্র পরিদর্শন করেন শি জিনপিং।
এরপরই সিনহুয়া ও সিসিটিভির খবরে প্রথমবারের মতো জিনপিংয়ের নতুন ওই পরিচয়ের
কথা প্রকাশ করা হলো। চীনের প্রেসিডেন্টের পাশাপাশি শি জিনপিং হচ্ছেন
দেশটির কমিউনিস্ট পার্টির মহাসচিব এবং দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের
চেয়ারম্যান। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই জিনপিং পিপলস লিবারেশন আর্মির ওপর
কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন। সিনহুয়ার খবরে বলা হয়, কমান্ড
কেন্দ্র পরিদর্শনের সময় জিনপিং বলেন, সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণরূপে অনুগত’
থাকতে হবে। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্যদের ‘যুদ্ধে করিতকর্মা, দক্ষ ও
সাহসী এবং যুদ্ধ জয়ে সক্ষম’ হওয়া উচিত। জিনপিংয়ের শাসনামলে বিতর্কিত
দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ গড়ে তোলা এবং প্রায় নিয়মিতভাবে পূর্ব চীন
সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জে জাহাজ পাঠাচ্ছে চীন। এ নিয়ে সংঘর্ষের
আশঙ্কাও করছেন অনেকে।

No comments:
Post a Comment