Monday, April 18, 2016

ভূমিকম্পে ১০০ বন্দী পালিয়েছে, নিহত বেড়ে ২৭২

ইকুয়েডরের মান্টায় ভূমিকম্পের পর সৃষ্ট ফাটল।
মালপত্র নিয়ে পার হচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
ইকুয়েডরে ভূমিকম্পে নিহত লোকের সংখ্যা বেড়ে ২৭২-এ পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া আশঙ্কা প্রকাশ করেছেন, নিহত লোকের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পে দেশটির একটি কারাগার থেকে প্রায় ১০০ জন বন্দী পালিয়ে গেছে। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
টুইটারে দেওয়া এক বার্তায় ইকুয়েডরের বিচারমন্ত্রী লেডি জুনিগা জানান, পোর্তভিয়েজো শহরে কারাগার থেকে প্রায় ১০০ বন্দী ভূমিকম্পের সময় পালিয়ে গেছে। তাদের মধ্যে ৩০ জন আবার ধরা পড়েছে। কেউ নিজের ইচ্ছায় ফিরে এসেছে। অন্যদের খোঁজ চলছে।
ইকুয়েডরে গতকাল রোববার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত
মান্টা এলাকা পরিদর্শনের সময় আহত এক
ব্যক্তির সঙ্গে কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট
রাফায়েল কোরাইয়া। ছবি: এএফপি
স্থানীর সময় গত শনিবার সন্ধ্যায় এক মিনিট স্থায়ী ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইকুয়েডরে আঘাত হানে। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাস বলেন, প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় জানা যায়, প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া ভ্যাটিকান অঞ্চলে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। গতকাল রোববার তিনি ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
মান্টায় বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে স্বামীকে
খুঁজে বেড়াচ্ছেন এই নারী। ছবি: এএফপি
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্ডনালেসে এ পর্যন্ত ৪০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মেয়র গ্যাব্রিয়েল অ্যালসিভার এ তথ্য জানিয়ে বলেন, ধ্বংসাবশেষের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। এই শহরের বিভিন্ন হোটেলে পর্যটকেরা ছিলেন। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হোটেলের ধ্বংসাবশেষ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কানাডীয় বলে দেশটির সরকার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক ফেডেরিকা মোঘারিনি শোক জানিয়েছেন। যেকোনো প্রয়োজনে তাঁরা সাহায্য করতে প্রস্তুত বলে জানান।

No comments:

Post a Comment