![]() |
| মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা |
মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার আয় কমে গেছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের
পর থেকে ২০১৫ সালে ওবামা দম্পতি সর্বনিম্ন আয় করেছেন। হোয়াইট হাউসের দেওয়া
তথ্য অনুযায়ী, গত বছর প্রেসিডেন্ট ওবামার পারিবারিক আয় ছিল ৪ লাখ ৩৬ হাজার
৬৫ মার্কিন ডলার। এক বছর আগে অর্থাৎ ২০১৪ সালে এই আয় ছিল ৪ লাখ ৭৭ হাজার
২৮৩ মার্কিন ডলার। কর বিবরণী থেকে জানা যায়, প্রেসিডেন্ট হিসেবে ২০১৫ সালে
ওবামা আয় করেন মোট ৩ লাখ ৯৪ হাজার ৪৫৪ ডলার। এ বছরটিতে প্রেসিডেন্ট তাঁর
লেখা বই বিক্রি থেকে আয় করেছেন ৫৬ হাজার ডলার। তাঁর বইয়ের কাটতি কিছুটা
কমেছে। ২০১৪ সালে প্রেসিডেন্ট ওবামার বই বিক্রি থেকে আয় হয়েছিল ৮০ হাজার
ডলার। ২০১৫ সালের কর বিবরণী থেকে জানা যায়, প্রেসিডেন্ট ওবামা সে বছরে ৮১
হাজার ৪৭২ ডলার কর পরিশোধ করেন। একই বছরে পারিবারিক আয়ের ১৫ শতাংশ
জনকল্যাণে দান করেন ওবামা।

No comments:
Post a Comment