যুক্তরাজ্যের
রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন আজ
বৃহস্পতিবার। এ উপলক্ষে তাঁর ছেলে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী
প্রিন্স চার্লসের বেতারে সম্প্রচার করা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে
শুভেচ্ছা জানানোর কথা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে
পার্লামেন্টের পক্ষ থেকেও রানিকে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়। রানি
দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে উইন্ডসর প্রাসাদে জাঁকজমকপূর্ণ
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি এবং
রাতে রাজপরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ ভোজে অংশ নেওয়ার কথা। উইন্ডসরের
স্থানীয় বাসিন্দা ক্যারোলিস চিসনাল বলেন, ‘রানির জন্য আমরা গর্বিত। শহরের
সবাই খুব রোমাঞ্চিত।’ পার্লামেন্টে ক্যামেরন বলেন, রানির জীবন অনন্য।
নেতৃত্বে তিনি অবিচল ও শক্তিমতী। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় সাবেক রাজবধূ
ডায়না নিহত হওয়ার পর ব্রিটিশ
রাজপরিবার নিয়ে নানা গুঞ্জন ওঠে। এ সময় শক্ত হাতে হাল ধরেন রানি দ্বিতীয়
এলিজাবেথ। তিনিই রাজপরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনেন। রাজপরিবারের ভক্ত জন
লাফরি বলেন, তিনি উইন্ডসরে প্রাসাদের বাইরে একটি
বেঞ্চে ঘুমিয়েছেন। যাতে সবার আগে রানির জন্মদিনের উৎসবে অংশ নিতে পারেন। জন
লাফরি বলেন, রানি এক পা-ও ভুল ফেলেন না। এ বয়সেও তিনি অবিচলভাবে দায়িত্ব
পালন করে যাচ্ছেন। ক্যাথি বিবি রানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি
বলেন, রানি তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। কখনো কোনো অভিযোগ করেননি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment