Monday, April 18, 2016

জাদেজার ঝামেলা

বিয়ের আসরে রবীন্দ্র জাদেজা
এমনটা নিশ্চয়ই দূরতম কল্পনাতেও ছিল না রবীন্দ্র জাদেজার। নিজের বিয়ের অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে উল্টো বিতর্কের মধ্যে পড়ে গেলেন ভারতীয় অলরাউন্ডার। রাজকোটে গতকাল দীর্ঘদিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে মালাবদল করেছেন জাদেজা। কিন্তু অনুষ্ঠানটা তেতো হয়ে গেল উদ্যাপনের বাড়াবাড়িতে। বিয়ের বরযাত্রায় হইহুল্লোড় করতে গিয়ে ২৭ বছর বয়সী অলরাউন্ডারের আত্মীয়স্বজনেরা হাওয়ায় গুলি ছুড়েছিলেন। কিন্তু আইনসিদ্ধ না হওয়ায় এখন ব্যাপারটা গড়াচ্ছে থানা-পুলিশে। অবস্থা এমন, যে বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে সেটির লাইসেন্স থাকলেও কোনো লাভ নেই। অপরাধ প্রমাণিত হলে তিন বছরের সাজাও হতে পারে জাদেজার আত্মীয়স্বজনদের। ভারতীয় অলরাউন্ডার নিজেও একটু ঝামেলায় পড়েছিলেন এভাবে গুলি ছোড়ার কারণে। যে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, বন্দুকের আওয়াজে সেটি হঠাৎই হতভম্ব হয়ে লাফালাফি শুরু করে দেয়। ফল? বর হয়ে ঘোড়ায় চড়ে যাওয়া জাদেজা পপাত ধরণিতল! ইন্ডিয়ান এক্সপ্রেস।

No comments:

Post a Comment