![]() |
| শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে ঋতুরাজ বসন্ত -বিদায় অনুষ্ঠানে ছিল সমবেত নৃত্য ও গান |
ঋতুরাজ
বসন্ত বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিদায়ের আগে সবার জীবনকে বসন্ত যেন
আরেকবার রাঙিয়ে দিয়ে যায়—তারই আহ্বান জানানো হলো নাচ গান আর পাঠে। শিল্পকলা
একাডেমির নন্দন মঞ্চে গতকাল সন্ধ্যায় ‘যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও’
শিরোনামের এই আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর
শাখা। সহযোগিতায় ছিল শিল্পকলা একাডেমি। ‘আজি দখিন-দুয়ার খোলা’ গানের সঙ্গে
ভাবনার শিল্পীদের সমবেত নাচ পরিবেশনের মধ্য দিয়ে বসন্তকে বিদায় জানানোর
আয়োজনের শুরুটা হয় গতকাল সন্ধ্যার একটু পরেই। উদ্বোধনী নাচের পরে সমবেত
কণ্ঠে শিল্পীরা গেয়ে ওঠেন ‘রঙ লাগালে বনে বনে’। নৃত্যনন্দনের শিল্পীরা ‘সব
দিবি কে’ গানের সঙ্গে পরিবেশন করেন নৃত্য। দ্বৈত কণ্ঠে গান করেন
আশরাফুজ্জামান ও শ্রেয়া। একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা আহমেদ,
মহিউজ্জামান ময়না ও সেমন্ত মঞ্জুরি। এ ছাড়া ছিল নৃত্যনন্দনের দুটি সমবেত
নৃত্য। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ ও বেলায়েত হোসেন।

No comments:
Post a Comment