Monday, April 11, 2016

বাসাবাড়ির দুই চুলার গ্যাস বিল ১ হাজার ২০০ টাকা!

বিশেষ প্রতিনিধি | এপ্রিল ০৮
সংবাদ: বিদ্যুতের পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গেল এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। গ্যাস বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানি গৃহস্থালির ব্যবহারের ক্ষেত্রে দুই চুলার জন্য মাসিক বিল ১ হাজার ২০০ টাকা নির্ধারণের আবেদন করেছে। এক চুলার বিল হবে ১ হাজার টাকা।
মো. আব্দুল্লাহ
আজব একটা দেশ। গ্যাস চুরি বন্ধ করুন। গ্যাসের লাইনের কোটি কোটি লিকেজ ঠিক করুন। জনগণের ঘাড়ে আর কত চড়বেন? গ্যাসের দাম বাড়লে যে বাসের ভাড়া বাড়ে, তেলের দাম বাড়লেও সেই বাসের ভাড়া বাড়ে। পাবলিক কি শুধু বলির পাঁঠা?
সোলায়মান
কার স্বার্থে তেলের দাম কমিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে? সরকার কিছুদিন আগেই সিএনজির দাম বাড়িয়ে পরিবহন ভাড়া বাড়িয়েছে। অথচ পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়েছিলেন তার চেয়েও অনেক বেশি। অথচ এক দিনও দেখিনি সরকারের কোনো একটি সংস্থা যানবাহনের ভাড়া চেক করেছে।
জাহাঙ্গীর আলম
সেপ্টেম্বর, ২০১৫-তে এক চুলার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল। মাত্র ছয় মাস পর সেই গ্যাসের দাম ১ হাজার টাকা করা হচ্ছে। অপরদিকে একই সময়ে দুই চুলার গ্যাসের দাম ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হচ্ছে! কী বিচিত্র এ দেশ! মাত্র ছয় মাসের ব্যবধানে বসতবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম দুবার বাড়ানো হলো! আমরা কোথায় যাব? সরকারের এত টাকার কেন প্রয়োজন হলো?

No comments:

Post a Comment