![]() |
| রাহিল শরিফ |
দুর্নীতির
দায়ে পাকিস্তান সেনাবাহিনীর ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন
সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। সেনাবাহিনীর এক সূত্রে গতকাল বৃহস্পতিবার
নজিরবিহীন এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ
থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। বরখাস্ত হওয়া সেনা
কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল, পাঁচজন ব্রিগেডিয়ার ও তিনজন কর্নেল
পদমর্যাদার। দুই দিন আগেই সেনাপ্রধান রাহিল শরিফ বলেন, দুর্নীতি নির্মূল না
করলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া যাবে না। এর দুই দিন পরই তিনি
১২ জন কর্মকর্তাকে বরখাস্ত করলেন। সেনাপ্রধানের এ সিদ্ধান্তকে স্বাগত
জানিয়েছে পাকিস্তানের কয়েকজন রাজনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক। ইমরান খানের
তেহরিক-ই-ইনসাফ দলের শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘সেনাপ্রধানের এ পদক্ষেপ
জানান দেয়, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হবে না।’ বরখাস্ত হওয়া ১২
কর্মকর্তার মধ্যে আটজনই বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরে
কর্মরত ছিলেন। সে সময় তাঁরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। নাম
প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান,
বাকি যে চারজনকে বহিষ্কার করা হয়েছে এঁরা বহিষ্কৃত আটজনের নিম্নপদস্থ
কর্মকর্তা। সেনাপ্রধানের নির্দেশে বহিষ্কৃত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত করেন অ্যাডজুটেন্ট জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত। দুর্নীতির মাধ্যমে
তাঁরা যে সম্পদ অর্জন করেছেন সেসব ফিরিয়ে দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া
হয়েছে।

No comments:
Post a Comment