Wednesday, April 27, 2016

আড়ংয়ের ‘শপ অ্যান্ড উইন’

‘মা দিবস’ সামনে রেখে গত শুক্রবার থেকে ‘শপ অ্যান্ড উইন’ নামে একটি বিশেষ প্রচারাভিযান শুরু করেছে আড়ং। ক্রেতাদের মধ্যে যিনি মায়ের কাছে সবচেয়ে সুন্দর বার্তাটি লিখবেন, তিনি পাবেন কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে তিন দিন দুই রাত ভ্রমণের সুযোগ। প্রচারাভিযানে অংশ নিতে ক্রেতাকে আগামী ৮ মে মা দিবসের আগে আড়ংডটকম থেকে যেকোনো পণ্য অর্ডার করতে হবে। অর্ডার নিশ্চিত করার সময় ক্রেতারা তাঁদের মাকে বিশেষ বার্তাটি লেখার সুযোগ পাবেন। প্রচারাভিযান শেষে আড়ংডটকম ও ফেসবুকডটকম/ব্র্যাকডটআড়ং-এ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

No comments:

Post a Comment