Wednesday, April 27, 2016

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠক

ভ্যাট, ট্যাক্স ও রেজিস্ট্রেশন ব্যয় কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের ভবনে অনুষ্ঠিত বৈঠকে রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন ও ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। বৈঠকে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান ছাড়াও সদস্য (শুল্ক নীতি) মো. ফরিদ উদ্দিন ও সদস্য (ভ্যাট নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment