ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। পুলিশের ভাষ্যমতে, গতকাল সোমবার
দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সুহিলপুর গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নাগাদ নিহত ব্যক্তির
নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। সদর
থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদের ভাষ্য,
সুহিলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। এরপর পুলিশের একটি টহল
দল ওই এলাকায় যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে
ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়। অন্যরা
পালিয়ে যায়। পুলিশের বিবরণ অনুযায়ী,‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সদর থানার
পুলিশের সদস্য সোহেল মিয়া, আলী হোসেন, রুবেল মিয়া ও জুনায়েদ আলম আহত
হয়েছেন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়েছে। এসআই ইশতিয়াক বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment