![]() |
| মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি |
ঢাকার
কলাবাগানে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার ঘটনায়
তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল সোমবার
দেওয়া এক বিবৃতিতে জুলহাজ ও তনয়ের হত্যাকাণ্ডকে কেরি ‘কাণ্ডজ্ঞানহীন
সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। নিহত দুজনের পরিবারের প্রতি কেরি সমবেদনা
জানিয়েছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী জুলহাজকে একজন বিশ্বস্ত
সহকর্মী, সবার প্রিয় বন্ধু এবং মানবাধিকার ও মর্যাদার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিপ্রবক্তা
হিসেবে অভিহিত করেছেন কেরি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁরা
সহিষ্ণুতা, শান্তি ও মানুষে মানুষে বৈচিত্র্যকে রক্ষা করে চলেন, জুলহাজ
ছিলেন তাঁদেরই প্রতীক। হত্যার তদন্ত ও বিচারকাজে বাংলাদেশ সরকারকে পূর্ণ
সমর্থনের আশ্বাস দিয়েছেন কেরি। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন
স্থানে যাঁরা সহিষ্ণুতা ও মানবাধিকার সমুন্নত রাখায় নিবেদিত, তাঁদের প্রতি
যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত থাকবে। পৃথক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের
নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড
প্রাইস। হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ
সরকারের প্রতি জোরালো আবেদন জানিয়েছেন তিনি। আরও নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক
সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক-ভিভেরিতো। এক বিবৃতিতে এই
হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছেন তিনি। গতকাল ঢাকার
কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ
যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। তার আগে তিনি
মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামীদের অধিকার-বিষয়ক
সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একই বাসায় নিহত হন
জুলহাজের বন্ধু তনয়। তিনি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

No comments:
Post a Comment