আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে স্বর্ণ স্মারক মুদ্রা
বাজারে ছেড়েছে সেটির দাম কমানো হয়েছে। স্বর্ণের দাম কমায় প্রতিটি স্মারক
মুদ্রার দাম পাঁচ হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার টাকা করা হয়েছে। প্রতিটি
স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত বৃহস্পতিবার স্মারক স্বর্ণমুদ্রার দাম
কমানোর এ ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে প্রতিটি
স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment