Sunday, April 3, 2016

হুয়াওয়ের আয় ৩৭ শতাংশ বৃদ্ধি

বৈশ্বিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার বিজনেস গ্রুপ (বিজিএস) ২০১৫ সালে বিশ্বব্যাপী মোট ৬ হাজার ৮৪ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৩৭ দশমিক ১ শতাংশ বেশি। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি প্রায় ৭০৫ কোটি ডলার মুনাফা করেছে। হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান গুয়ো পিং বলেন, ‘কৌশলগত পরিকল্পনা ও বিপুল অর্থ বিনিয়োগ আমাদের সফলতা ও প্রবৃদ্ধি এনে দিয়েছে।’

No comments:

Post a Comment