বাজার
থেকে টাকা তুলতে দুটি ৭ ও ১৪ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল চালু হয়েছে।
এর মাধ্যমে কম সময়ের জন্য বাজার থেকে টাকা তুলতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের উদ্বৃত্ত তহবিল থেকে কম
সময়ের জন্য বিল দুটিতে বিনিয়োগ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এক
প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে,
মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যেই
বাংলাদেশ ব্যাংক ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের পাশাপাশি ৭ ও ১৪ দিন
মেয়াদি নতুন বিল দুটি চালু করেছে। ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের
মতো নতুন দুটি বিলের নিলামও হবে প্রতি কার্যদিবসে। এ ছাড়া বর্তমানে
প্রচলিত নিয়মাবলি নতুন বিলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment