![]() |
| জয়া আহসান |
ভারতের
হায়দরাবাদের বিরিয়ানির বেশ নাম ডাক। কেউ সেখানে যাবেন অথচ বিরিয়ানি খাবে
না, তা কি হয়? অন্য দশজনের মতো জয়া আহসানও হায়দরাবাদী বিরিয়ানি খাওয়ার লোভ
সামলাতে পারেননি। ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি
২’ ছবির শুটিংয়ে গিয়ে নিয়েছিলেন হায়দরাবাদী বিরিয়ানির স্বাদ। হায়দরাবাদ
সিটির প্যারাডাইস সিন্ধি কলোনীর বিরিয়ানি খাওয়ার সময় সঙ্গে ছিলেন ইমন,
শহীদুল আলম সাচ্চু ও জয়ার মা। যতটা আশা নিয়ে খেতে গিয়েছিলেন ঠিক ততটাই হতাশ
হয়েছেন জয়াসহ অন্যরা। মঙ্গলবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে জয়া বললেন,
‘হায়দরাবাদী বিরিয়ানির অনেক সুনাম শুনেছি। তাই ঠিক করলাম, যখন এসেছি
বিরিয়ানি খেয়ে গেলে মন্দ হয় না। প্রস্তাব করতেই সবাই রাজি হয়ে গেলেন। আমরা
খেতে গেলাম। শুনেছি ওই প্যারাডাইস বিরিয়ানিতে বারাক ওবামা, অমিতাভ বচ্চন
খেয়েছেন। খুব প্রশংসাও করেছেন। আমরা খেয়ে পুরোপুরি হতাশ হয়েছি। মনে হয়েছে,
এমন বিরিয়ানি জীবনেও খাইনি। এর চেয়ে আমাদের দেশের পাড়া-মহল্লার অখ্যাত
দোকানের বিরিয়ানিও সুস্বাদু। যাঁরা ওখানকার বিরিয়ানি খেয়ে তৃপ্তির ঢেকুর
তোলেন, তাঁদেরকে অনুরোধ করব একবার বাংলাদেশে আসেন, আমাদের বিরিয়ানি খান,
তারপর আপনাদের ধারণা ভুল প্রমাণিত হবে নিশ্চিত।’ আগামী শুক্রবার বাংলাদেশের
বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন চলচ্চিত্র
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এই
ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি। ছবিতে আরও অভিনয় করেছেন শাকিব খান, ইমন,
মৌসুমী হামিদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

No comments:
Post a Comment