Wednesday, April 6, 2016

প্রেমিককে ধন্যবাদ জানালেন সুইফট...

টেইলর সুইফট
টেইলর সুইফট অনেক প্রেমের গান গেয়েছেন। গান লিখেছেনও। প্রেমে পড়ে তাঁর হৃদয়ও ভেঙেছে কয়েকবার। এখন প্রেম করছেন স্কটিশ ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে। গত রবিবার, আইহার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসরে কেলভিনকে ধন্যবাদ জানান ২৬ বছর বয়সী এই তারকা। এই আসরে ‘বেস্ট ট্যুর’-এর পুরস্কার পেয়েছেন সুইফট। ‘১৯৮৯’ অ্যালবাম নিয়ে বিশ্বভ্রমণ করে এই পুরস্কার জিতেছেন তিনি। ধন্যবাদ বক্তব্য দেয়ার সময় নিজের প্রেমিকের প্রতি কৃতজ্ঞতা জানান সুইফট। সুইফট বলেন, ‘আমি একজন অসাধারণ মানুষ পেয়েছি। যখন স্পটলাইট বন্ধ হয়ে যায়, যখন সব ভিড় কমে যায়, তখন বাড়িতে গিয়ে আমি তাঁকে পাই। তাই আমি আমার প্রেমিক অ্যাডামকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই আমার সব ভক্তকেও।’ যাঁরা সুফটের প্রেমিকের নাম শুনে ভ্রু কুঁচকে ফেলেছেন, তাঁরা জেনে রাখুন, কেলভিনের আসল নাম অ্যাডাম। তাঁরা দুজন এক বছর ধরে প্রেম করছেন।

No comments:

Post a Comment