![]() |
| প্রথম ম্যাচে দলে সুযোগ পেলেন না সাকিব |
মুস্তাফিজুর
রহমান এবার নতুন গেছেন। সাকিব আল হাসান তো অনেক দিন ধরেই আছেন। এই দুই
ক্রিকেটারের কারণে আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাও ছিল
অনেক। তবে সেই উত্তেজনায় আজ পানি ঢেলে দিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি
ডেয়ারডেভিলসের সঙ্গে ম্যাচে যে একাদশেই তারা রাখেনি সাকিবকে। বাবার
মৃত্যুর শোক পালন করা সুনীল নারাইন না থাকায় সাকিবের একাদশে সুযোগ পাওয়ার
সম্ভাবনা বেশিই মনে হচ্ছিল। তবে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেকেআর প্রথম
ম্যাচে বেছে নিল অভিজ্ঞ ব্র্যাড হগকে। বাকি তিন বিদেশি খেলোয়াড় হিসেবে
সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল
ও অস্ট্রেলিয়ার জন হ্যাস্টিংস।

No comments:
Post a Comment