বিচ্ছিন্নতাকামী
অঞ্চল নাগারনো কারাবাখে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ নিয়ে দুই
প্রতিপক্ষ দেশ আর্মেনিয়া ও আজারবাইজান গতকাল শনিবার একে অপরের বিরুদ্ধে
ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা
মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার রাতে কারাবাখ সীমান্তে আজারবাইজানের
বাহিনী ট্যাংক, কামান ও হেলিকপ্টার নিয়ে বড় ধরনের হামলা চালায়। এ সময়
সেখানকার বিচ্ছিন্নতাবাদী বাহিনী আজেরি এক হেলিকপ্টার ভূপাতিত করে।
বিবৃতিতে বলা হয়, কারাবাখের সেনাদের পাল্টা হামলায় আজেরি বাহিনী নিরস্ত হয়।
কারাবাখের আর্মেনিয়া-সমর্থিত প্রতিরক্ষা বাহিনী জানায়, আজেরি বাহিনীর
গোলাবর্ষণে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পার্বত্য অঞ্চল নাগরনো কারাবাখ
সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল। নব্বইয়ের দশকের শুরুতে একটি যুদ্ধে
আর্মেনিয়ার সহায়তায় জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে
নেয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment