Saturday, April 9, 2016

আকরাম-কন্যা

অ্যাইলা
একসময় বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানি পেসাররা। গতি আর সুইং দিয়ে ক্রিকেটে ত্রাস ছড়িয়েছেন তাঁরা। পাকিস্তান দলে এখন ম্যাচজয়ী বোলারের বেশ অভাব। তবে পাকিস্তানকে আশা দেখাচ্ছেন ওয়াসিম আকরাম। দুর্দান্ত এক ফাস্ট বোলার তুলে আনার লোভ দেখাচ্ছেন তিনি। তবে এই বোলারকে দলে পেতে অনেকটা অপেক্ষায় থাকতে হবে পাকিস্তানকে। কারণ, তাঁর আবিষ্কৃত এই ফাস্ট বোলারের বয়স যে মাত্র দেড় বছর! এই ‘বিস্ময় প্রতিভা’ আর কেউ না, আকরাম-কন্যা অ্যাইলা। টুইটারে ব্যাট-বল হাতে মেয়ের ছবি দিয়ে এই কিংবদন্তির উচ্ছ্বাস, ‘আজ আমার ছোট রাজকন্যা বুঝতে পেরেছে ওর বাবা আসলে কে। হয়তো এখানেই শুরু ভবিষ্যৎ ফাস্ট বোলারের? ইনশা আল্লাহ।’ দেখা যাক, বাবার প্রত্যাশা মেটাতে পারে কি না ছোট্ট অ্যাইলা!

No comments:

Post a Comment