![]() |
| সাকিব আল হাসান ও উম্মে অাহমেদ শিশির |
মুঠোফোন
অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটার সাকিব আল
হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই বছরের জন্য তাঁরা বাংলালিংকের
প্রতিনিধিত্ব করবেন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ
সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ দুজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়
বাংলালিংক। অনুষ্ঠানে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
কর্মকর্তা এরিক অস বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে রয়েছে।
ক্রিকেট এ দেশে সবাইকে একসঙ্গে নিয়ে আসে ও সারা দেশকে একতাবদ্ধ করে।
বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ
শিশিরকে সঙ্গে পেয়ে বাংলালিংক নিজেদের ভাগ্যবান মনে করছে। সাকিব আল হাসান
বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও মানুষের ক্ষমতায়নের জন্য
নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ
করছি। বাংলালিংককে বাংলাদেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে আমি কাজ
করে যাব।’

No comments:
Post a Comment