Monday, April 4, 2016

ইউনাইটেড ফাইন্যান্সের সঙ্গে এমফোরসি ও সিএলপির চুক্তি

উত্তরাঞ্চলের পাঁচটি জেলার চরাঞ্চলের কৃষকদের মধ্যে মৌসুমি ঋণ সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ইউনাইটেড ফাইন্যান্সের সঙ্গে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য যমুনা, পদ্মা অ্যান্ড তিস্তা চরস্ (এমফোরসি) প্রজেক্ট এবং চরস্ লাইভলিহুডস্ প্রোগ্রামের (সিএলপি) একটি চুক্তি হয়েছে। ইউনাইটেড ফাইন্যান্সের হেড অফিসে এমফোরসির জেনারেল ম্যানেজার ফৌজিয়া নাসরিন, ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান কাদির এবং সিএলপির টিম লিডার ম্যাট প্রিটচার্ড নিজ নিজ প্রতিষ্ঠান ও প্রকল্পের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন সুইস কন্ট্যাক্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মনিশ পান্ডে, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) প্রোগ্রাম অফিসার সৈয়দা জিনিয়া রশিদ এবং ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) লাইভলিহুডস্ উপদেষ্টা আরিফুর রহমান।

No comments:

Post a Comment